সদ্য প্রকাশিত
ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি
আন্তর্জাতিক

ট্রাম্পের নামে পোকার নাম

নিউজ ডেস্ক১৯ জানুয়ারি ২০১৭১ মিনিট পড়া
ট্রাম্পের নামে পোকার নাম

সিল্কসিটিনিউজ ডেস্ক:

স্রেফ চুলের স্টাইলের কারণে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় সন্ধান পাওয়া নতুন এক প্রজাতির মথের নামকরণ করা হয়েছে । এই প্রথম ৪৫তম মার্কিন প্রেসিডেন্টের নামে কোনো পোকার নামকরণ করা হলো। বৃহস্পতিবার বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

‘নিওপালপা ডোনাল্ডট্রাম্পি’ নাম দেয়া এই মথটির খোঁজ পেয়েছেন কানাডার গবেষক ভাজরিক নাজারি। মথটির মাথার সোনালী আঁশ ট্রাম্পের বহুল আলোচিত কেশবিন‌্যাসের কথাই মনে করিয়ে দেয়। এ কারণেই ট্রাম্পের নামে পতঙ্গটির নাম রাখতে উৎসাহিত হয়েছেন ভাজরিক নাজারি ।

পতঙ্গটি ডানা ছড়িয়ে দিলে এর বিস্তার দাঁড়ায় এক সেন্টিমিটারেরও কম। এর আদি নিবাস দক্ষিণ ক্যালিফোর্নিয়া ও মেক্সিকো অঞ্চলে।

এর আগে প্রাক্তন হতে যাওয়া মার্কিন প্রেসিডেন্টার আট বছরের মেয়াদে পৃথক নয়টি প্রজাতির নামকরণ করা হয়েছিল।

সূত্র: রাইজিংবিডি