সদ্য প্রকাশিত
ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি
আন্তর্জাতিক

ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানের খরচ ১০ কোটি ডলার

নিউজ ডেস্ক২০ জানুয়ারি ২০১৭১ মিনিট পড়া
ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানের খরচ ১০ কোটি ডলার

সিল্কসিটিনিউজ ডেস্ক:

যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প। তাঁর এই অভিষেক অনুষ্ঠানে খরচ করা হয়েছে ১০ কোটি ডলারের বেশি।

 

স্থানীয় সময় আজ শুক্রবার বেলা ১১টায় কংগ্রেস ভবনের ক্যাপিটল হিলে শপথ নেবেন ট্রাম্প।

 

অভিষেক অনুষ্ঠান ঘিরে গোটা ওয়াশিংটনজুড়ে ২৮ হাজার নিরাপত্তাকর্মী কাজ করছেন। সকাল ৬টা থেকেই তাঁরা ওই এলাকায় নিরাপত্তা দিচ্ছেন। ওয়াশিংটনের হাজার হাজার মানুষ অংশ নিয়েছে ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে। তবে অনুষ্ঠানে প্রবেশকারীদের ছয়টি পয়েন্টে তল্লাশি করা হয়েছে।

 

এদিকে, অভিষেক অনুষ্ঠানের চারপাশে ট্রাম্পের পক্ষের ও বিপক্ষের শতাধিক সংগঠন বিক্ষোভ শুরু করেছে।

 

যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তাবিষয়ক মন্ত্রী জেহ জনসন বলেছেন, ‘নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই।’

 

নির্বাচনী প্রচারণা শুরুর পর থেকে আন্তর্জাতিকভাবে ব্যাপক সমালোচিত হন ট্রাম্প। এরপরও গত ৮ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে বিশ্বকে চমকে দিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয় পান তিনি। আজ শপথ নিয়েছেন রিপাবলিকান এ প্রার্থী।

সূত্র: এনটিভি