সদ্য প্রকাশিত
চাঁপাইনবাবগঞ্জ

ট্রাক ড্রাইভার ও হেলপার নিঁখোজ: প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়ক অবরোধ

নিউজ ডেস্ক২৮ নভেম্বর ২০১৬১ মিনিট পড়া
ট্রাক ড্রাইভার ও হেলপার নিঁখোজ: প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়ক অবরোধ

ভ্রাম্যামান প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের এক ট্রাক ড্রাইভার ও হেলপার নিঁখোজের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়ক অবরোধ করে রেখেছে বিক্ষুব্ধ পরিবহন শ্রমিকরা। সকাল ১০টা থেকে পরিবহন শ্রমিকদের এই অবরোধ চলে বিকাল ৪ টা পর্যন্ত।

 

জানা যায়, গত বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ঢাকার কাঁচপুর থেকে সিমেন্ট ভর্তি ট্রাক নিয়ে আসার পথে টাঙ্গাইলে ট্রাকসহ ট্রাক ড্রাইভার মটর শ্রমিক ইউনিয়নের সাবেক কোষাধ্যক্ষ সাইফুল ইসলাম ও হেলপার আহাদুল ইসলাম নিখোঁজ হন। এ নিয়ে স্থানীয় নেতৃবৃন্দ পুলিশ প্রশাসনের সাথে যোগাযোগ করলেও পুলিশ প্রশাসন কোন উদ্যোগ না নেয়ায় শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে এই ব্যারিকেড দেয়।

 

চাঁপাইনবাবগঞ্জ মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান ও সহসভাপতি নওশাদ আলী জানান, তারা এ বিষয় নিয়ে স্থানীয় ও টাঙ্গাইলের বিভিন্ন থানায় সহযোগিতা চেয়ে সাধারণ ডায়েরি করলেও তাদের এই ডায়েরি গ্রহণ করেননি পুলিশ। এ নিয়ে নিখোঁজ ড্রাইভার ও হেলপারের পরিবার বেশ উদ্বিগ্ন হয়ে পড়েছে। এ প্রেক্ষিতে তাঁদের উদ্ধারের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষুব্ধ শ্রমিকরা।

 

এদিকে উদ্ভুত পরিস্থিতি নিরসনে মটর শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ স্থানীয় পুলিশ সুপারের সাথে বৈঠকে বসেছে। অবরোধের কারণে রাস্তার দুপাশে কয়েশ’ গাড়ি আটকা পড়ে। পরে প্রশাসনের আশ্বাসে বিকেল ৪টার দিকে অবরোধ তুলে নিলে যানচলাচল স্বাধাবিক হয়।
স/শ