সিল্কসিটিনিউজ বিনোদন ডেস্ক :
বিয়ে নিয়ে মানুষের উন্মাদনা একটু বেশিই থাকে। বিশেষ এই দিনটি স্মরণীয় করতে অনেকেই বিভিন্ন পন্থা অবলম্বন করেন।
পানির নিচে বিয়ে, রোলার কোস্টারে বিয়ে- এমন অভিজ্ঞতার কথা আগেই শুনেছেন সবাই। এবার ভিন্ন প্রথায় বিয়ে করলেন, ভারতের দুই তরুণ-তরুণী।

মহারাষ্ট্রের কোলহারপুরের জেহদির এবং রেশমা তাদের বিশেষ দিনটিকে স্মরণীয় করার চিন্তা করেন। কিন্তু তারা কোনো বড় অনুষ্ঠান বা ওয়েডিং প্ল্যানারের সাহায্য নেননি। বরং করেছেন পাগলামি। হ্যাঁ, এটিকে আপনি হয়তো পাগলামিই বলবেন।
কেননা তারা বিয়ের জন্য বেছে নিয়েছেন ২৯৫ ফুট উঁচু স্থান। শুধু তাই নয়, সেখানে ঝুলে ঝুলে বিয়ে করেছেন তারা। আর হ্যাঁ, পুরোহিতকেও কিন্তু ঝুলে ঝুলেই মণ্ত্র পড়াতে হয়েছে।
এ সম্পর্কে জেহদির ভারতীয় একটি সংবাদমাধ্যমে বলেন, ‘আমি আমার বিয়েতে একটু ভিন্ন মাত্রা যোগ করতে চেয়েছিলাম।’
সূত্র: রাইজিংবিডি









