সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

জাপান সাগরের দিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ উত্তর কোরিয়ার

নিউজ ডেস্ক২৭ জানুয়ারি ২০২৬১ মিনিট পড়া
জাপান সাগরের দিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ উত্তর কোরিয়ার

সিল্কসিটিনিউজ ডেস্ক:

জাপান সাগরের দিকে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) টোকিও এই খবর জানিয়েছে। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অফ স্টাফ আরো বলেছেন, তারা সিউলের পূর্ব সাগরের দিকে একটি ‘প্রক্ষেপণ” শনাক্ত করেছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে জাপানের উপকূলরক্ষী বাহিনী জানিয়েছে, তারা দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সনাক্ত করেছে এবং দুটি ইতিমধ্যেই বিধ্বস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্রের বরাত দিয়ে জাপানি সংবাদ সংস্থা জিজি প্রেস জানিয়েছে, দুটি ক্ষেপণাস্ত্র দেশটির এক্সক্লুসিভ ইকোনমিক জোনের বাইরে পড়েছে।
বিশ্লেষকরা বলছেন, এই অভিযানের লক্ষ্য হল নির্ভুল আঘাত হানার ক্ষমতা উন্নত করা, মার্কিন যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়াকে চ্যালেঞ্জ জানানো এবং রাশিয়ায় অস্ত্র রপ্তানি করার আগে অস্ত্র পরীক্ষা করা।

পিয়ংইয়ং আগামী কয়েক সপ্তাহের মধ্যে তার ক্ষমতাসীন দলের একটি ঐতিহাসিক কংগ্রেসও আয়োজন করতে চলেছে, গত পাঁচ বছরের মধ্যে এটিই প্রথম। সেই সম্মেলনের আগে নেতা কিম জং উন দেশের ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়াতে এবং আধুনিকীকরণের নির্দেশ দিয়েছেন।

সূত্র : এএফপি