সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

জাপানে সুনামির সব ধরনের সতর্কতা তুলে নেওয়া হলো

নিউজ ডেস্ক৯ ডিসেম্বর ২০২৫১ মিনিট পড়া
জাপানে সুনামির সব ধরনের সতর্কতা তুলে নেওয়া হলো

সিল্কসিটিনিউজ ডেস্ক :

শক্তিশালী ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পে গতকাল সোমবার রাতে কেঁপে ওঠে জাপান। এত বড় ভূমিকম্পের পর দেশটির উত্তরাঞ্চলীয় উপকূলে সুনামির সতর্কতা জারি করা হয়। ওই সময় হাজার হাজার মানুষকে উপকূল থেকে সরে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়।

তবে সম্ভাব্য বিপদের সময়সীমা কেটে যাওয়ার পর সুনামির সতর্কতা তুলে নিয়েছে দেশটি।

সংবাদমাধ্যম এনএইচকে জানিয়েছে, আইওয়াতে বিভাগ এবং হোকাইদো ও অমোরির কিছু অংশে দেওয়া সুনামি সতর্কতা তুলে নিয়েছে আবহাওয়া বিভাগ।

এরআগে গত জুলাইয়ে রাশিয়ার কামচাটকায় মহাশক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ওই সময় জাপানে সুনামি সতর্কতা জারি করা হয়।

গতকাল সোমবার স্থানীয় সময় রাত ১১টা ১৫ মিনিটের দিকে উপকূলে উৎপত্তি হওয়ার ভূমিকম্পে কেঁপে ওঠে জাপান। শক্তিশালী এ ভূমিকম্পে কেউ নিহত না হলেও অন্তত ২৩ জন আহত হয়েছেন। এছাড়া অমোরির ২ হাজার ঘরবাড়ি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, জাপানের উত্তর অমোরি উপকূলের মাটির ৫৩ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উৎপত্তি হয়। এরপর ৫ দশমিক ৫ ও ৫ মাত্রার আরও অন্তত দুটি আফটারশক হয়।

ভূমিকম্পের পর ইয়াতে ২৭ দশমিক ৫ ইঞ্চি, হোকাইদোতে ১৯ দশমিক ৬ ইঞ্চি এবং অমোরিতে ১৫ দশমিক ৭ ইঞ্চি উঁচু ঢেউ দেখা যায়।