সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

জাপানে আবারও ভূমিকম্পের শঙ্কায় এক সপ্তাহ সতর্ক থাকার আহ্বান

নিউজ ডেস্ক৯ ডিসেম্বর ২০২৫১ মিনিট পড়া
জাপানে আবারও ভূমিকম্পের শঙ্কায় এক সপ্তাহ সতর্ক থাকার আহ্বান

সিল্কসিটিনিউজ ডেস্ক :

জাপানের স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, কর্তৃপক্ষ সতর্ক করেছে, আগামী কয়েক দিনে আরো শক্তিশালী ভূমিকম্প হতে পারে। অন্তত এক সপ্তাহ জনগণকে উচ্চ সতর্কতায় থাকার আহ্বান জানানো হয়েছে।

এর আগে উত্তর-পূর্ব জাপানে সাত দশমিক পাঁচ মাত্রার ভূমিকম্পে অন্তত ৩০ জন আহত হয়েছে এবং হাজার হাজার মানুষকে ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে যেতে হয়েছে। গতকাল সোমবার স্থানীয় সময় রাত ১১টা ১৫ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে।

এর কেন্দ্র ছিল সমুদ্রপৃষ্ঠের ৫০ কিলোমিটার গভীরে, আওমোরি অঞ্চলের উপকূল থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে।
ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করা হয়েছিল, যা পরে তুলে নেওয়া হয়। তবে ৭০ সেন্টিমিটার (২৭ ইঞ্চি) উচ্চতার ঢেউ দেখা গেছে। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত নাগরিকদের উদ্দেশে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি বলেছেন, ‘দৈনন্দিন ভূমিকম্প প্রস্তুতি নিন।

যেমন আসবাবপত্র ঠিকভাবে রাখা এবং কম্পন অনুভব করলে সঙ্গে সঙ্গে সরিয়ে নেওয়ার প্রস্তুতি থাকতে হবে।’
ভূমিকম্পের পরে জাপানের কিছু ট্রেন পরিষেবা বন্ধ রয়েছে এবং হাজার হাজার বাড়িতে বিদ্যুৎ নেই। প্রায় ৯০ হাজার বাসিন্দাকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আওমোরি প্রিফেকচারাল সরকার জানিয়েছে, প্রায় দুই হাজার ৭০০ বাড়িতে বিদ্যুৎ নেই।

পূর্ব জাপান রেলওয়ে উত্তর-পূর্ব উপকূলের কিছু পরিষেবা স্থগিত করেছে।
সূত্র : বিবিসি