সিল্কসিটিনিউজ ডেস্ক:
জান্নাতুল ফিরদাউস—এটি জান্নাতের সর্বোচ্চ ও সর্বশ্রেষ্ঠ স্তর। একজন মুমিনের জীবনের সবচেয়ে বড় স্বপ্ন হওয়া উচিত আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যমে এই মহাসৌভাগ্য লাভ করা।
তাই রাসুলুল্লাহ (সা.) শুধু জান্নাত কামনা করতেই বলেননি; বরং বিশেষভাবে জান্নাতুল ফিরদাউস প্রার্থনা করার নির্দেশ দিয়েছেন। দোয়াটি হলো-
اللَّهُمَّ إِنَّا نَسْأَلُكَ الْفِرْدَوْسَ الْأَعْلَى مِنَ الْجَنَّةِ

উচ্চারণ : আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল ফিরদাউসাল আলা মিনাল জান্নাহ।
অর্থ : ‘হে আল্লাহ! আমরা আপনার কাছে জান্নাতের সর্বোচ্চ স্তর জান্নাতুল ফিরদাউস প্রার্থনা করছি।’
এই দোয়া ঈমান, তাকওয়া, নেক আমল ও আল্লাহর রহমতের প্রতি গভীর প্রত্যাশার এক অনন্য প্রকাশ।
কেননা যে হৃদয় আন্তরিকভাবে ফিরদাউসের আকাঙ্ক্ষা করে, সে হৃদয় নিজেকেও সেই মর্যাদার উপযুক্ত করে গড়ে তোলার চেষ্টা করে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউস নসিব করুক। আমিন।
(তথ্যসূত্র : সহিহ বুখারি, কিতাবুল জিহাদ ওয়াস সিয়ার এর ৭৪২৩ এবং ২৭৯০ নং হাদিস অবলম্বনে)









