সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

জর্জিয়ায় বোমা আতঙ্কে আধাঘণ্টার জন্য ভোট কেন্দ্র খালি

নিউজ ডেস্ক৬ নভেম্বর ২০২৪১ মিনিট পড়া
জর্জিয়ায় বোমা আতঙ্কে আধাঘণ্টার জন্য ভোট কেন্দ্র খালি

সিল্কসিটিনিউজ ডেস্ক :

যুক্তরাষ্ট্রের জর্জিয়ার ফুলটন কাউন্টির অন্তত পাঁচটি ভোট কেন্দ্রে বোমা থাকার গুজব শোনা গেছে।

ব্রিটিশ সংবাদসংস্থা বিবিসির মার্কিন মিডিয়া পার্টনার সিবিএস এ তথ্য জানিয়েছে। যদিও পরবর্তীতে সেখানে বোমার কোনও অস্তিত্ব পাওয়া যায়নি।

কাউন্টির নিবন্ধন ও নির্বাচনের পরিচালক নাদিন উইলিয়ামস বলেছেন, হুমকির কারণে এই সুইং স্টেটে প্রায় আধাঘণ্টার জন্য দুটি স্থান খালি করে দেওয়া হয়েছিল।
আটলান্টার কাউন্টি শহরটির কর্মকর্তারা এখন ভোটের সময় সাড়ে নয়টা পর্যন্ত বাড়াতে আদালতে আবেদন করেছেন।

এর আগে পেনসিলভানিয়ার ক্যামব্রিয়ায় প্রযুক্তিগত কারণে কিছু সময়ের জন্য ভোটগ্রহণ বন্ধ ছিল। সেখানেও কিছু সময়ের জন্য ভোটের সময়সীমা বাড়াতে আদালতের আদেশের জন্য আবেদন করেন কর্মকর্তারা।

 

সূত্র: বাংলাদেশ প্রতিদিন