সদ্য প্রকাশিত
খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ, কাউন্টার থেকে মুছল টুঙ্গিপাড়ার নাম গোপালগঞ্জে এমপি বাবরের বাড়িতে আগুন দিলো নিষিদ্ধ ছাত্রলীগ প্রধানমন্ত্রী দেশের বিদ্যুতের চাহিদা পূরণে গ্যাসকূপ খননের কাজ চলছে ‘আমি আইনজীবী, বোমা মারব কেন’, আদালতে সেই সোহাগ এমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর সকালের নাশতায় চা-বিস্কুট খাওয়ার অভ্যাস ডেকে আনছে যেসব স্বাস্থ্যঝুঁকি বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম নাটোরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ রাজশাহীতে ককটেল বিস্ফোরণের মামলায় খেলনা পিস্তলসহ যুবক গ্রেপ্তার রাজশাহী কলেজে ছাত্রলীগের দুই কর্মী আটক
চাকরি

জনবল নিচ্ছে ওয়াইল্ড টিম, বেতন ২৭ হাজার

নিউজ ডেস্ক১৯ আগস্ট ২০১৬১ মিনিট পড়া
জনবল নিচ্ছে ওয়াইল্ড টিম, বেতন ২৭ হাজার
সিল্কসিটিনিউজ ডেস্ক:

বাংলাদেশে ‘ওয়াইল্ড টিম’ নামটা বেশ পরিচিত হয়ে উঠেছে। বর্তমানে সুন্দরবনের বাঘ ও তাদের বাসস্থান রক্ষার জন্য প্রতিষ্ঠানটি কাজ করছে। এ লক্ষ্যে ‘ইউএস এইড’স বেঙ্গল টাইগার কনজারভেশন অ্যাকটিভিটি’ শীর্ষক একটি প্রকল্প হাতে নিয়েছে তারা।

সম্প্রতি প্রতিষ্ঠানটি জনবল নিয়োগের বিজ্ঞাপন প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি অনুযায়ী ‘ফাইন্যান্স অফিসার’ পদে ঢাকার অভ্যন্তরে নিয়োগ দেবে তারা। দেখে নিন আবেদনের জন্য বিস্তারিত।

যোগ্যতা
সংশ্লিষ্ট বিষয় থেকে স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। পাশাপাশি প্রার্থীদের এক থেকে দুই বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা ছাড়াও বাংলা ও ইংরেজিতে পারদর্শিতা এবং মাইক্রোসফট অফিসসহ অ্যাকাউন্টিং সফটওয়্যারে জ্ঞান থাকতে হবে।

আবেদন প্রক্রিয়া
প্রার্থীরা তাঁদের জীবনবৃত্তান্ত এবং পদটিতে চাকরি করতে তাঁদের আগ্রহ ও যোগ্যতা উল্লেখ করে অনূর্ধ্ব ৫০০ শব্দের একটি কভার লেটার পাঠাতে পারবেন hr@wild-team.org  ইমেইল ঠিকানায়। আবেদন করা যাবে ৩১ আগস্ট, ২০১৬ তারিখ পর্যন্ত।

বিস্তারিত জানতে বিডিজবস ডটকমে প্রকাশিত বিজ্ঞাপনটি দেখুন :