গোদাগাড়ী প্রতিনিধি:
রাজশাহীর গোদাগাড়ী ডিগ্রী কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি শহিদ ফিরোজ কবিরের ১২তম মৃত্যু বার্ষিকী পালন করলেন তিন যুবক। উদ্বীপ্ত এই তিন যুবক হলেন, মিনাল, তুষার এবং আশাদুল। তারা তিনজনই গোদাগাড়ী পৌর শহরের বাসিন্দা।

দিবসটি উপলক্ষে বেলা ১১ টার দিকে তারা তিন যুবক একটি কালো কাপড়ের ব্যানার উপজেলা সদর পাঁচমাথা মোড় ডাইংপাড়া মোড় এলাকায় টাঙ্গিয়ে দিয়ে শোক পালন করেন। সেই সাথে তারা ফিরোজ কবিরের খুনিদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন। ফিরোজ কবিরের মৃত্যু বার্ষিকীটি দলীয়ভাবে পালনেরও অনুরোধ করেন।
ওই মোড়েই ২০০৪ সালে ফিরোজ কবিরকে পিটিয়ে হত্যা করে বিএনপির ক্যাডাররা। স্থানটিকে শহীদ ফিরোজ কবির চত্ত্বর নামে নামকরণও করা হয়।
স/আর










