সদ্য প্রকাশিত
এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড় লকাতা-শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা সেন্টার সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা
অন্যান্য

চোর সন্দেহে গণপিটুনিতে হত্যা! স্বামী-স্ত্রী আটক

নিউজ ডেস্ক৯ মে ২০২৩২ মিনিট পড়া
চোর সন্দেহে গণপিটুনিতে হত্যা! স্বামী-স্ত্রী আটক

সিল্কসিটি নিউজ ডেস্ক:

মাদারীপুরের রাজৈরে চোর সন্দেহে গোবিন্দ রায় (৫০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার পর পরিত্যক্ত একটি দোকান ঘরে রেখে যায় দুর্বৃত্তরা। এ হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে সুকদেব মালো ও বিথী মালে নামে স্বামী-স্ত্রীকে আটক করেছে পুলিশ।

আজ মঙ্গলবার টেকেরহাট-কবিরাজপুর সড়কের রাজৈর উপজেলার হোসেনপুর ইউনিয়নের তালপট্রি নামক স্থানে একটি পরিত্যক্ত দোকান ঘর থেকে এ মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত গোবিন্দ রায় একই ইউনিয়নের গোয়ালবাথান গ্রামের মৃত তারাপদ রায়ের ছেলে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, গোবিন্দ দীর্ঘ দিন থেকে এলাকায় চুরি ও নেশা করে প্রতিদিন তালপট্রি নামক স্থানে একটি পরিত্যক্ত দোকান ঘরে ঘুমাতেন। আজ মঙ্গলবার সকালে তার মরদেহ ওই পরিত্যক্ত দোকান ঘরে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। তবে অনেকের ধারণা সোমবার রাতে চোর সন্দেহে দুর্বৃত্তদের গণপিটুনির শিকার হয়ে গোবিন্দ রায়ের মৃত্যু হয়েছে।

রাজৈর থানার ওসি মো. আলমগীর হোসেন জানান, লাশের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে চোর সন্দেহে দুর্বৃত্তদের মারধরের শিকার হয়ে তার মৃত্যু হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে একটি হত্যা মামলা দায়ের প্রক্রীয়াধীন রয়েছে। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে একই এলাকার সুকদেব মালো ও বিথী মালে নামে স্বামী-স্ত্রীকে আটক করা হয়েছে। সূত্র; কালের কণ্ঠ