সদ্য প্রকাশিত
ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি
আন্তর্জাতিক

চীনে বার্ড ফ্লু’তে ৯ জনের মৃত্যু

নিউজ ডেস্ক২৫ জানুয়ারি ২০১৭১ মিনিট পড়া
চীনে বার্ড ফ্লু’তে ৯ জনের মৃত্যু

সিল্কসিটিনিউজ ডেস্ক:

চীনে চলতি বছর বার্ড ফ্লু’তে আক্রান্ত হয়ে ৯ জন মারা গেছেন। বুধবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে চীনভিত্তিক সংবাদমাধ্যম সিনহুয়া। সম্প্রতি মানবদেহে এই রোগের সংক্রমণের খবর যত দ্রুত সম্ভব জানাতে দেশগুলোর প্রতি আহ্বান জানায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। ওই আহ্বানের পর চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমে এ খবরটি প্রকাশিত হয়।

 

হেনানের উত্তরাঞ্চল, হুনানের মধ্যাঞ্চল ও গুয়ানডংয়ের দক্ষিণাঞ্চলসহ তিনটি প্রদেশের রোগ নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে এই ভাইরাসে আক্রান্ত হয়ে নয় জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

 

হেনান প্রদেশে এই রোগে আক্রান্ত হয়ে সর্বশেষ মৃত্যুর ঘটনা ঘটে। এখানকার স্থানীয় কর্তৃপক্ষ মঙ্গলবার দু’জন রেস্তোরাঁ কর্মীর মৃত্যুর খবর জানায়।

 

বার্ড ফ্লু’তে আক্রান্ত ব্যক্তির মারাত্মক শ্বাসকষ্ট দেখা দিতে পারে। সাধারণত শীত ও বসন্তকালেই এই রোগের প্রকোপ বেশি দেখা দেয়।

সূত্র: বাংলা ট্রিবিউন