সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

চীনে কারখানায় বিস্ফোরণে নিহত ২, নিখোঁজ ৫

নিউজ ডেস্ক১৯ জানুয়ারি ২০২৬২ মিনিট পড়া
চীনে কারখানায় বিস্ফোরণে নিহত ২, নিখোঁজ ৫

সিল্কসিটিনিউজ ডেস্ক :

চীনের উত্তরাঞ্চলে একটি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো ৮৪ জন। এখনো পাঁচজন নিখোঁজ রয়েছেন বলে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে।
রবিবার স্থানীয় সময় বিকেল ৩টার দিকে (গ্রিনিচ মান সময় সকাল ৭টা) ইনার মঙ্গোলিয়া অঞ্চলের বাওগাং ইউনাইটেড স্টিল কারখানায় এই বিস্ফোরণ ঘটে।

বিস্ফোরণের ফলে আশপাশের এলাকায় কেঁপে ওঠার মতো কম্পন অনুভূত হয়।
অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিস্ফোরণের পর আকাশে বিশাল ধোঁয়ার কুণ্ডলী উঠছে। কারখানার ভেতরে ও আশপাশে ছড়িয়ে পড়ে ধ্বংসাবশেষ। অনেক জায়গায় ছাদ ধসে পড়ে এবং পাইপ ভেঙে যায়।

রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, হাসপাতালে ভর্তি আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর। বিস্ফোরণের কারণ জানতে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। বাওগাং ইউনাইটেড স্টিল চীনের একটি বড় রাষ্ট্রায়ত্ত লোহা ও ইস্পাত উৎপাদনকারী প্রতিষ্ঠান।
চীনে এর আগেও বহু শিল্প দুর্ঘটনার ঘটনা ঘটেছে।

এর মধ্যে রয়েছে কারখানায় বিস্ফোরণ, খনিধস এবং ভূমিধস। ২০১৫ সালে তিয়ানজিন বন্দরে দুটি বড় বিস্ফোরণে ১৭৩ জন নিহত হন এবং শত শত মানুষ আহত হন। এতে শহরের বড় অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এর আগে গত বছরের মে মাসে পূর্বাঞ্চলীয় শানডং প্রদেশের একটি রাসায়নিক কারখানায় বিস্ফোরণে পাঁচজন নিহত এবং অন্তত ১৯ জন আহত হন। ওই বিস্ফোরণে আশপাশের ভবনের জানালাও ভেঙে যায়।

সূত্র : বিবিসি