সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

চিফ অফ স্টাফ হিসেবে সুসি ওয়াইলসকে নিয়োগ দিলেন ট্রাম্প

নিউজ ডেস্ক৮ নভেম্বর ২০২৪১ মিনিট পড়া
চিফ অফ স্টাফ হিসেবে সুসি ওয়াইলসকে নিয়োগ দিলেন ট্রাম্প

সিল্কসিটিনিউজ ডেস্ক :

মার্কিন নির্বাচনে জয়ের পর তার চিফ অফ স্টাফ হিসেবে সুসি ওয়াইলসকে নিয়োগ দিয়েছেন ট্রাম্প। এটিই হোয়াইট হাউজে ট্রাম্পের দেওয়া প্রথম নিয়োগ।

বৃহস্পতিবার( ৭ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

হোয়াইট হাউসের চিফ অফ স্টাফ সাধারণত প্রতিটি প্রেসিডেন্টের প্রশাসনিক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

ওয়াইলস ট্রাম্পের নির্বাচনি প্রচারণার সিনিয়র উপদেষ্টা ছিলেন এবং মঙ্গলবার নির্বাচনের দিন অনুষ্ঠিত রাতের এক অনুষ্ঠানে ট্রাম্প সুসির প্রশসংসা করেন।

তারা মূলত হোয়াইট হাউসের ম্যানেজার হিসাবে কাজ করেন এবং প্রেসিডেন্টের কর্মীদের একত্রিত করার দায়িত্ব থাকে তাদের ওপর।

একজন প্রধান প্রেসিডেন্টের এক্সিকিউটিভ অফিসের মাধ্যমে কর্মীদের নেতৃত্ব দেন এবং সমস্ত দৈনন্দিন কাজকর্ম এবং কর্মীদের কার্যক্রম তত্ত্বাবধান করেন।

তারা নীতিগত বিষয়ে প্রেসিডেন্টদের পরামর্শও দিয়ে থাকেন এবং নীতি উন্নয়নের নির্দেশনা ও তত্ত্বাবধানের দায়িত্ব পালন করেন।

ট্রাম্পের প্রচারণা অনুসারে, ওয়াইলস হবেন প্রথম নারী যিনি এই দায়িত্ব পালন করবেন।

 

সূত্র: যুগান্তর