নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী জেলার চারঘাটে ৬’শ ৮৭ বোতল ফেনসিডিলসহ ও ১ টি নৌকা জব্দ করেছে বিজিবি। বৃহস্পতিবার দুপুর ৩টায় জেলার চারঘাট থানাধীন টাংগন প্রাইমারি স্কুল পদ্মা নদীর চর নামক এলাকায় টহল পরিচালনা করে এসব জব্দ করা হয়।
বিজিবি জানায়, ১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ ইউসুফপুর সীমান্ত ফাঁড়ির একটি টহলদল কমান্ডার নায়েব সুবেদার সুলতান সাথে ৪ জন টাংগন প্রাইমারি স্কুল পদ্মা নদীর চর নামক এলাকায় টহল পরিচালনা করে ৬”৮৭ বোতল ভারতীয় ফেনসিডিল এবং ১ টি ইঞ্জিনসহ নৌকা জব্দ করে। জব্দকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ৪ লক্ষ ২৪ হাজার ৮শ’ ৪০ টাকা।

এদিকে টহল দলের উপস্থিতি টের পেয়ে মাদকদ্রব্য ফেলে পালিয়ে যাওয়ায় এ ঘটনার সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি বিজিবি।
জব্দকৃত মাদকদ্রব্য প্রচলিত নিয়ম অনুযায়ী ব্যাটালিয়নের সিজার ষ্টোরে জমা করে তা জনসম্মুখে ধংস করা হবে বলেও বিজিবি জানায়।
স/অ










