সদ্য প্রকাশিত
চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাই থেকে হলি আর্টিজানে হামলার পরিকল্পনাকারী মাহফুজসহ গ্রেফতার ৪

নিউজ ডেস্ক৮ জুলাই ২০১৭১ মিনিট পড়া
চাঁপাই থেকে হলি আর্টিজানে হামলার পরিকল্পনাকারী মাহফুজসহ গ্রেফতার ৪

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ: রাজধানীর গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলার পরিকল্পনাকারী ও নব্য জামা’আতুল মুহাজিদিন বাংলাদেশের (জেএমবি) নেতা সোহেল মাহফুজসহ চারজনকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রাজশাহী রেঞ্জের ডিআইজি এম খুরশিদ হোসেন সংবাদ সম্মেলন বলেন, আটকের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন মাহফুজ রাজধানীর গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলার পরিকল্পনাকারী ‍ছিল। তাকে দীর্ঘদিন ধরে পুলিশ খুঁজছিল।

এর আগে শনিবার সকালে জেলা পুলিশ সুপার (এসপি) টি এম মুজাহিদুল ইসলাম বলেন, শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে শিবগঞ্জ উপজেলার পুস্করিনি এলাকা থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃতদের মধ্যে সোহেল মাহফুজ গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলা মামলার আসামি।

অন্য তিনজনসহ তারা সবাই নব্য জেএমবির সদস্য।” এ বিষয়ে পরবর্তীতে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন জানান, মধ্যরাতে ওই এলাকার এক‌টি আম বাগা‌নে গোপ‌নে বৈঠক করার সময় তাদের আটক করা হয়। আটক অন্যরা হলেন জেএমবির আইটি বি‌শেষঞ্জ হা‌ফিজ, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও না‌টোর জেলার সমন্বয়কারী জামাল এবং জুয়েল।

 

 

স/আ