সদ্য প্রকাশিত
চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ১

নিউজ ডেস্ক২১ ফেব্রুয়ারি ২০১৭১ মিনিট পড়া
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ১

ভ্রাম্যমান প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার জেকে পোলাডাঙ্গা সীমান্তে ১টি ওয়ান শুটার পিস্তল, ২টি গুলি, ১টি হাসুয়া, ২টি ইসলামী বই, কিছু ভারতীয় রুপীসহ আব্দুস সাত্তার (৪৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে বিজিবি।

 
সোমবার দিবাগত রাত ১টায় সীমান্ত পিলার ২০১/৪২ এস হতে ৭০০ গজ বাংলাদেশের ভিতরে জিন্নানগর নামক স্থানে অভিযান চালিয়ে আব্দুস সাত্তারকে গ্রেপ্তার করা হয়।

 
তিনি ওই এলাকার মৃত ইয়াসিন আলীর ছেলে। মঙ্গলবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ ৫৯’বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল হাসান মোর্শেদ এক প্রেসনোটে তথ্যটির সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোয়েন্দা সংবাদের ভিত্তিত্বে জেকে পোলাডাঙ্গা বিওপির সুবেদার আলী নেওয়াজের নেতৃত্তে অস্ত্রসহ সাত্তারকে গ্রেপ্তার করা হয়।  মঙ্গলবার তার বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে মালামালসহ ভোলাহাট থানায় সোপর্দ করা হয়েছে।
তিনি বলেন, সীমান্তে সকল ধরনের অবৈধ অস্ত্র, গুলি ও অন্যান্য দ্রব্যাদি চোরাচালানের বিরুদ্ধে বর্ডার গার্ড বাংলাদেশের এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
স/শ