সদ্য প্রকাশিত
চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়ক সংস্কারের দাবীতে মানববন্ধন

নিউজ ডেস্ক৮ নভেম্বর ২০১৬১ মিনিট পড়া
চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়ক সংস্কারের দাবীতে মানববন্ধন

ভ্রাম্যামান প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী রুটে চলাচলে অযোগ্য মহাসড়ক পুনঃনির্মানের দাবীতে মানববন্ধন করেছে জেলা সড়ক পরিবহন, ট্রাক মালিক গ্রুপ ও মটর শ্রমিক ইউনিয়ন। মহাসড়কের দারিয়াপুর এলাকায় এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।

 

মঙ্গলবার সকাল সাড়ে ১০ টা থেকে সাড়ে ১১ টা পর্যন্ত চলা এ মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা সড়ক পরিবহন সমিতির সভাপতি এফ কে এম লুৎফর রহমান, ট্রাক মালিক গ্রুপের সভাপতি আমিনুল ইসলাম সেন্টু, মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান প্রমুখ।

বক্তারা, আগামী ১৫ দিনের মধ্যে এ সড়কের সংস্কারের কাজ শুরু না করলে, ট্রাক-বাসসহ অন্যান্য যানবাহন চলাচল বন্ধ করে দেয়ার আল্টিমেটাম দেন।

মানববন্ধনে প্রায় ৫ শতাধিক শ্রমিক, মালিক ও স্থানীয় জনগণ অংশ নেন । এসময় মহাসড়কের দু’প্রান্তে শত শত যানবাহন আটকা পড়ে।

গত দেড় বছর ধরে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কের চাঁপাই-মহিশালবাড়ী পর্যন্ত প্রায় ২৫ কিঃমিঃ সড়কে অসংখ্য খানা-খন্দকে ভরে যাওয়ায় প্রতিনিয়ত ঘটছে দূর্ঘটনা এবং গাড়ীর যন্ত্রাংশ নষ্ট হওয়ায় বিকল হয়ে পড়ছে গাড়ী-ঘোড়া।

 

এছাড়াও সোনামসজিদ স্থলবন্দর দিয়ে পন্য আনা নেয়ায় চরম ভোগান্তি পোহাচ্ছে ব্যবসায়ীরা।

স/শ