সদ্য প্রকাশিত
চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে ৮ দফা দাবিতে দলিত জনগোষ্ঠির মানববন্ধন

নিউজ ডেস্ক৫ ডিসেম্বর ২০১৬১ মিনিট পড়া
চাঁপাইনবাবগঞ্জে ৮ দফা দাবিতে দলিত জনগোষ্ঠির মানববন্ধন

ভ্রাম্যামান প্রতিনিধি:
বৈষম্য বিলোপ আইন দ্রুত প্রণয়নসহ ৮ দাবীতে চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠি অধিকার আন্দোলন জেলা শাখার উদ্যোগে মানববন্ধন ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে দলিত ও বঞ্চিত জনগোষ্ঠির সদস্যরা চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সমবেত হয়ে মানববন্ধন কর্মসূচীতে অংশগ্রহণ করে।
প্রায় ঘন্টাব্যাপী চলা এ মানববন্ধনে বক্তব্য রাখেন, সংগঠনের উপদেষ্টা শ্রীল শ্যাম কিশোর দাস গোস্বামী মহারাজ্জী, সভাপতি বক্ষ্্রনাথ ঠাকুর বারমা,  সাধারণ সম্পাদক দেব সাগর ঠাকুর, সতপন কুমার দাস, প্রমুখ।

 

এসময় সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন, অ্যাডভোকেট সাইফুল রেজা, অ্যাডভোকেট মিজানুর রহমান।
বক্তারা বলেন, একবিংশ শতাব্দির এই যুগে শুধুমাত্র জন্ম ও পেশাগত পরিচয়ের কারণে এ জনগোষ্ঠির প্রতি বৈষম্য চলে আসছে। কিছু মানুষকে আলাদা করে না রেখে রাষ্ট্র ও সমাজকে মর্যাদার আসনে উন্নীত করার লক্ষ্যে দলিত ও বঞ্চিত জনগোষ্ঠির জন্য উপযুক্ত কর্মসূচী গ্রহণ করে শিক্ষিত দলিতদের কর্মক্ষেত্রে নিয়োগের জন্য সরকারের প্রতি নীতিমালা প্রণয়নের দাবী জানান।
স/শ