সদ্য প্রকাশিত
চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে ৩ দিন ব্যাপি উন্নয়ন মেলার উদ্বোধন

নিউজ ডেস্ক৯ জানুয়ারি ২০১৭১ মিনিট পড়া
চাঁপাইনবাবগঞ্জে ৩ দিন ব্যাপি উন্নয়ন মেলার উদ্বোধন

ভ্রাম্যমান প্রতিনিধি:
শিবগঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজনে তিনদিন ব্যাপি উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকালে শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুল মাঠে এ মেলার উদ্বোধন করেন শিবগঞ্জ আসনের সাংসদ মোহা. গোলাম রাব্বানী।

 

উপজেলা নির্বাহী অফিসার শফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গোলাম রাব্বানী এমপি।

 

এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সায়েমা খাতুন, পৌর মেয়র কারিবুল হক রাজিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. আতাউর রহমান প্রমূখ।

 

এর আগে উপজেলা চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। এবারে মেলায় মোট ৪৬টি স্টল রয়েছে। একইভাবে চাঁপাইনবাবগঞ্জ সদর, ভোলাহাট, গোমস্তাপুর ও নাচোলে এ মেলার উদ্ধোধন করা হয়।
স/শ