সদ্য প্রকাশিত
চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে ২ শিশু হত্যা : স্বর্ণ ব্যবসায়ীসহ দু’জন গ্রেফতার

নিউজ ডেস্ক১৬ ফেব্রুয়ারি ২০১৭১ মিনিট পড়া
চাঁপাইনবাবগঞ্জে ২ শিশু হত্যা : স্বর্ণ ব্যবসায়ীসহ দু’জন গ্রেফতার

ভ্রাম্যমাণ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে চাঞ্চল্যকর ২ শিশুর হত্যার ঘটনায় জড়িত থাকা সন্দেহে ঘাতক লাকীর শ্বশুর এবং স্বর্ণালংকার কেনার দায়ে জুয়েলারী মালিককে বৃহস্পতিবার ভোরে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন,  পৌর এলাকার নামোশংকরবাটি ভবানিপুর ফতেপুর মৃত ইমাজ উদ্দিনের ছেলে ইয়াসিন আলী (৭০) ও আঙ্গারিয়াপাড়া মহল্লার রফিকুল ইসলামের ছেলে স্মৃতি জুয়েলার্সের মালিক মিজানুর রহমান (৩০)।

 

এ মামলার তদন্তকারী কর্মকর্তা ও অফিসার ইনচার্জ মাযহারুল ইসলাম সিল্কসিটি নিউজকে জানান, আদালতে ঘাতক লাকীর স্বীকারোক্তী তথ্যানুযায়ী মেঘলা ও মালিহার গলার তাবিজ ও কানের দুল এবং স্বর্ণের চেইন কেনার দায়ে স্মৃতি জুয়েলার্সের মালিক মিজানুর রহমানকে আঙ্গারিয়াপাড়া থেকে বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে গ্রেফতার করে। অপরদিকে লাকী বেগমের শ্বশুর ইয়াসিনকে এ হত্যাকান্ডে জড়িত থাকার সন্দেহে গ্রেফতার করে।

 

উল্লেখ্য, গত রোববার ওই দুই শিশু নিখোঁজের ২দিন পর মঙ্গলবার সন্ধ্যায় প্রতিবেশী ইয়াসিনের বাড়ি থেকে শিশু দু’টির বস্তাবন্দী লাশ এলাকাবাসীর সহায়তায় পুলিশ উদ্ধার করে।

স/অ