সদ্য প্রকাশিত
চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে স্কুলে স্কুলে বই উৎসব

নিউজ ডেস্ক১ জানুয়ারি ২০১৭১ মিনিট পড়া
চাঁপাইনবাবগঞ্জে স্কুলে স্কুলে বই উৎসব

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
নতুন বছরের প্রথম দিন চাঁপাইনবাবগঞ্জে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে ‘বই উৎসব-২০১৭’ এর শুভ উদ্বোধন করেছেন জেলা প্রশাসক মাহমুদুল হাসান। রোববার সকাল সাড়ে ৯টায় শহরের মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তিনি শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন।

 

মডেল স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি এড. আনোয়ার হোসেন ডলারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নব-নির্বাচিত জেলা পরিষদের চেয়ারম্যান মঈনুদ্দিন মন্ডল, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল কাদের, জেলা শিক্ষা অফিসার মুখলেসুর রহমান আকন্দ ও মডেল স্কুলের প্রধান শিক্ষক মরুফুল হকসহ অন্যরা। পরে কোমলমতি শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যবইয়ের সেট তুলে দেন প্রধান অতিথি।

 

অপরদিকে একইভাবে শিবগঞ্জ, ভোলাহাট, নাচোল ও গোমস্তাপুর উপজেলায় কোমলমতি শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যবই বিতরণ করা হয়। উলে¬খ্য, এবছর জেলার ১১শ’ ২৪টি প্রাথমিক বিদ্যালয়ে ৯ লক্ষ ৫২ হাজার ৮শ’ ২৪টি পাঠ্যপুস্তক বিনামূল্যে বিতরণ করা হচ্ছে।
স/অ