সদ্য প্রকাশিত
চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিক তারেকের মোটরসাইকেল চুরি

নিউজ ডেস্ক৩০ ডিসেম্বর ২০১৬১ মিনিট পড়া
চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিক তারেকের মোটরসাইকেল চুরি

ভ্রাম্যমান প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জ শহরের শাহীবাগ এলাকার মনিং গোরী ইন্সটিটিউটের সামনে থেকে মোহনা টিভি ও মানবজমিন পত্রিকার চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি মো. তারেক রহমানের ব্যবহৃত হিরো মোটরসাইকেল চুরি হয়েছে।
ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকেল সাড়ে চারটার সময়।
জানাগেছে, শহরের শাহীবাগ এলাকার একটি বাসায় তারেক রহমান ভাড়া থাকতেন। বিকেলে বাইরে থেকে তিনি সংবাদ সংগ্রহ শেষে মোটরসাইকেলটি  বাড়ির সামনে রেখে ভেতরে যায়।
এ সময় তিনি এসে দেখে গাড়িটি নেই। ধারণা করা হচ্ছে দশ মিনিটের ব্যবধানে গাড়িটি চুরি হয়ছে। এ ঘটনায় সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
স/শ