সদ্য প্রকাশিত
চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে র‌্যাব-৫ এর পূজা মণ্ডপ পরিদর্শণ

নিউজ ডেস্ক২৩ অক্টোবর ২০২৩২ মিনিট পড়া
চাঁপাইনবাবগঞ্জে র‌্যাব-৫ এর পূজা মণ্ডপ পরিদর্শণ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
শারদীয় দূর্গাপূজায় আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শণ করেছেন র‍্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প কমান্ডার মেজর
মারুফুল ইসলাম। রবিবার সন্ধ্যায় শহরের কেন্দ্রীয় পূজা মন্ডপসহ জেলার অন্যান্য উপজেলার পুজা মন্ডপ পরিদর্শণ করেন তিনি।

এ সময় সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জের ক্যাম্প কমান্ডার বলেন, হিন্দু সম্প্রদায়ের বৃহত্তম ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গাপূজা। নির্বিঘ্নে এই পূজা উদযাপন করা তাদের মৌলিক অধিকার। আর তাই সনাতন ধর্মাবলম্বীরা যেন শান্তি প্রিয়ভাবে তাদের বৃহৎ দূর্গা পূজা পালন করতে পারেন কোথাও যেন কোন বিশৃংখলা না ঘটে সেজন্য প্রতিটি পূজামন্ডপ আইন শৃংখলা বাহিনী কঠোরভাবে পর্যবেক্ষণ করছে।

এ সময় তিনি পুজা উদযাপন কমিটির নিকট উপহার স্বরুপ বিভিন্ন ধরণের ফলের ঝুড়ি হস্তান্তর করে জেলা পূজা উদযাপন কমিটিকে সঠিক দিক নির্দেশনা প্রদান
করেন।

পূজা মন্ডপ পরিদর্শন কালে অন্যান্যের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ কোম্পানী উপঅধিনায়ক সহকারী পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম, বাংলাদেশ পূজা উদযাপন কেন্দ্রীয় কমিটি সদস্য কমল কুমার ত্রিবেদি, চাঁপাইনবাবগঞ্জ পূজা উদযাপন কমিটির সভাপতি চরজোতপ্রতাপ দূর্গামাতা ঠাকুরাণী মন্দির কমিটির সভাপতি বাসুদেব নন্দী, সম্পাদক অজিত কুমার দাস, শিবগঞ্জ উপজেলা রাধাগোবিন্দ মন্দিরের সভাপতি প্রভাত প্রামাণিক, সহ-সভাপতি শুভ কুমার, সম্পাদক রিপন কুমার দাস, র‌্যাবের ডিএডি আজিজ নিয়াজি ও রাসেল মিয়া সহ র‍্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জের কর্মকর্তা কর্মচারী,মন্দিরের সদস্য ও ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।