চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের মহারাজপুর এলাকায় মিশুক-ট্রাক্টর (কাকড়া) মুখোমুখি সংঘর্ষে একজনের নিহত ও ৫ জন যাত্রী গুরুতর আহত হয়েছে।
নিহত ব্যক্তি হলো, শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের পুকুরিয়া গ্রামের মৃত সাজ্জাদ মাঝির ছেলে মিশুক চালক তোফাজ্জল হোসেন (৫৫)।

পুলিশ জানায়, শুক্রবার সকাল প্রায় সাড়ে ৭টায় সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের মেলার মোড় এলাকায় একটি ট্রাক্টর (কাকড়া) চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে মিশুকের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় মিশুক চালক তোফাজ্জলসহ ৫ জন যাত্রী গুরুতর আহত হয়। গুরুতর আহতদের হাসপাতালে নেয়ার পথে চালক তোফাজ্জল মারা যায়।
অপর ৫ জন আহতদের চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শহর ফাঁড়ির এসআই গোলাম রসুল জানান, মৃতের ময়নাতদন্ত শেষে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান।
স/অ









