
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
শারদীয় দুর্গাপুজা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শণ করেছেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও উপজেলা চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম। এ সময় প্রতিটি পূজা মন্ডপে ফলের ডালা প্রদাণ সহ নিজস্ব তহবিল থেকে আর্থিক সহযোগিতাও করেন তিনি।
রোববার সন্ধ্যায় তিনি শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়ন, দাইপুখুরিয়া ইউনিয়ন, চককীর্তী ইউনিয়ন, মোবারকপুর ইউনিয়নসহ উপজেলায় মোট ৪৬টি পূজা মন্ডপ পরিদর্শন করেন।

পরিদর্শন কালে তিনি পূজা কমিটির নেতৃবৃন্দের সাথে কুশল বিনিময় ও সনাতন ধর্মালম্বীদের সাথে শারদীয়া শুভেচ্ছা বিনিময় করেন। আর পূজা পালনে যেন কোথাও কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সে জন্য প্রশাসন সহ সকলকে সতর্ক থাকার আহবান জানান আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে আওয়ামীলীগের দলীয় নৌকা প্রতীক মনোনয়ন প্রত্যাশী। এ সময় পূজা মন্ডপ পরিদর্শনের পাশাপাশি দূর্গা উৎসবের সার্বিক বিষয়ে খোঁজখবর নেন তিনি।
এ সময় অন্যান্যের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বেনজির আলী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল আউয়াল গনি জোহা, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদকসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।








