সদ্য প্রকাশিত
চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে পতাকা উত্তোলন নিয়ে অপ্রীতিকর পরিস্থিতি

নিউজ ডেস্ক১৬ ডিসেম্বর ২০১৬১ মিনিট পড়া
চাঁপাইনবাবগঞ্জে পতাকা উত্তোলন নিয়ে অপ্রীতিকর পরিস্থিতি

ভ্রাম্যমান প্রতিনিধি:
শুক্রবার মহান বিজয় দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগ অফিসে পতাকা উত্তোলন নিয়ে অপ্রীতিকর ঘটনা ঘটেছে।

 

সকালে দলীয় অফিসে জাতীয় পতাকা উত্তোলন করার কথা ছিল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের জাতীয় সংসদ সদস্য আব্দুল ওদুদের। কিন্তু তিনি আসতে দেরি করায় পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান অফিসে জাতীয় পতাকা উত্তোলন করেন।

 
পরে সংসদ সদস্য আব্দুল ওদুদ দলীয় অফিসে এসে এনিয়ে উত্তেজিত হয়ে পড়েন এবং শুরু হয় দু’জনের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়। এ সময় অন্যান্য নেতৃবৃন্দ পরিস্থিতি শান্ত করেন। পরে জাতীয় পতাকার খুঁটিতে হাত দিয়ে ফটো সেশন করেন আব্দুল ওদুদসহ অন্যরা।
স/শ