চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ২ নারীসহ ৩জনকে আটক করা হয়েছে। এসময় তাদের থেকে ৩২৮ বোতল চোলাই (দেশী) মদ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে শহরের পাওয়ার হাউস মোড়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হল, পৌর হুজরাপুর চন্ডীতলা এলাকার শান্ত দাসের স্ত্রী পারুল (৪২), একই এলাকার সুপ্রভাতের স্ত্রী নন্দ রানী (৫০) ও সদর উপজেলার আমনুরার আফতাব আলীর ছেলে নুরুল পারভেজ (২৮)।
সদর থানা পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) গোলাম রসুল জানান, মঙ্গলবার সকালে শহরের পাওয়ার হাউস মোড়ে অভিযান চালিয়ে ৩২৮ বোতল চোলাই (দেশী) মদসহ তিনজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।
স/অ









