সদ্য প্রকাশিত
চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে জাসদ ছাত্রলীগের জাতীয় পতাকা মিছিল ও সমাবেশ

নিউজ ডেস্ক২৩ মার্চ ২০১৭১ মিনিট পড়া
চাঁপাইনবাবগঞ্জে জাসদ ছাত্রলীগের জাতীয় পতাকা মিছিল ও সমাবেশ

ভ্রাম্যমাণ প্রতিনিধি:
২৩ মার্চ স্বাধীন বাংলাদেশের পতাকা প্রথম আনুষ্ঠানিকভাবে উত্তোলনের ঐতিহাসিক ঘটনা স্মরণে চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পতাকা মিছিল ও সমাবেশ করেছে জেলা জাসদ ছাত্রলীগ।

 

বৃহস্পতিবার দুপুরে নবাবগঞ্জ সরকারি কলেজ থেকে পতাকা মিছিলটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে মিছিলটি শহীদ সাটু হল মোড়ে সমাবেশে মিলিত হয়।

 

সমাবেশে বক্তব্য রাখেন, জাসদ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি সদস্য মনিরুজ্জামান, জেলা জাসদ ছাত্রলীগ সভাপতি আব্দুল মজিদ, সাধারণ সম্পাদক রামিম হোসেন, সদস্য তসিকুল ইসলাম, সরকারী কলেজ শাখা সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, শাহনেয়ামতুল্লাহ কলেজ শাখা সভাপতি আব্দুল ওয়াহেদ প্রমূখ।

স/অ