ভ্রাম্যমান প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার পাঠানপাড়া বাক্সপট্টি এলাকায় থেকে দেশীয় চোলাই মদসহ রশিদ কামু (৩২) নামে একজনকে আটক করেছে র্যাব। আটককৃত রশিদ কামু সদর উপজেলার ঘুঘুডিমা গ্রামের আজিজুল হকের ছেলে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেল তিনটার দিকে র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প কমান্ডার এএসপি এ.কে.এম এনামুল করিমের নেতৃত্বে র্যাবের একটি অপারেশন দল পাঠানপাড়া বাক্সপট্টি এলাকায় অভিযান চালায়। এ সময় ১২৬ বোতল দেশীয় চোলাই মদসহ রশিদ কামুকে আটক করা হয়।
এ ব্যাপারে সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে ।
স/শ










