ভ্রাম্যমাণ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার আমজোয়ান গ্রামে চোর সন্দেহে মোহাম্মদ গুমানী নামে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে গ্রামবাসী।
নিহত গুমানী শিবগঞ্জ উপজেলার দাদনচক গ্রামের মৃত লালচাঁদ আলীর ছেলে।

নাচোল থানার ওসি ফাছিরউদ্দীন জানান, শুক্রবার গভীর রাতে আমজোয়ানে একটি ইজিবাইকের তালা খোলার সময় স্থানীয়রা গুমানী আলীকে ধরে ফেলেন এবং ব্যাপক মারধর করেন। মারধরের পর তাকে বেধে রাখা হয়। সকালে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় স্থানীয়রা নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ওসি আরো জানান, নিহত যুবক মানসিক প্রতিবন্ধী ছিলেন বলেও জানিয়েছে তার পরিবার।
স/অ









