ভ্রাম্যমাণ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে পুলিশের অভিযানে চরাঞ্চল থেকে ১৮জনসহ মোট ২১ জনকে গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ।

শুক্রবার সদর উপজেলার প্রত্যন্ত চরাঞ্চল চরআলাতুলীতে সকাল থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত অভিযান চালিয়ে বিভিন্ন অপরাদের সাথে জড়িত ১৮ জনকে গ্রেফতার করেছে। এছাড়া শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরও ৩জনকে গ্রেফতার করা হয়েছে।
সদর মডেল থানার ওসি মাজহারুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে সকাল থেকে চরাঞ্চলে অভিযান চালানো হয়। এসময় বিভিন্ন অপরাধের পলাতক ১৮জনসহ শহর থেকে আরও ৩জনসহ মোট ২১জনকে গ্রেফতার করা হয়।
এদের মধ্যে মাদক, চুরি, ছিনতাই, সন্ত্রাসসহ বিভিন্ন মামলার আসামী রয়েছে। পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
স/অ









