ভ্রাম্যমাণ প্রতিনিধি;
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে চাঁপাই এগ্রো প্রডাক্টের একটি কারখানার কম্প্রেসার বিস্ফোরণে একজন নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন আরও একজন।
নিহত কাউসার আলী ভোলাহাট উপজেলার পঞ্চনন্দপুর গ্রামের মোসাদ্দেক আলীর ছেলে। আহত আরেকজনের নাম ফারুক হোসেন।

গোমস্তাপুর থানার ওসি শেখ শাহিন কামাল সিল্কসিটি নিউজকে জানান, আজ সকালে শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের আলমপুরে এ বিস্ফোরনের ঘটনা ঘটে। কাউসার ও ফারুক কারখানায় মেশিনগুলো পরীক্ষামূলক চালানোর সময় হঠাৎ বিস্ফোরণ হলে দু’জন গুরুত্বর আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথেই মারা যান কাউসার। ফারুুককে রাজাশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক অহিদুল ইসলাম জানান, অদক্ষতা বা অসাবধানতার কারণে এই বিস্ফোরণ হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
স/অ









