ভ্রাম্যমাণ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ পৌর নিউমার্কেট মাছবাজার সংলগ্ন একটি তুলার (লেপ তোষকের) দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার গভীর রাতে দোকানটিতে আগুন লাগার পর ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট দ্রুত সেখানে পৌঁছে স্থানীয় জনগনের সহায়তায় ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন অফিসার আব্দুল হামিদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দোকানটিতে ৩ লক্ষাধিক টাকার মালামাল ছিল এবং অগ্নিকাণ্ডে প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ঠিক কিভাবে আগুনের সূত্রপাত হয় তা নির্নয়ে তদন্ত করছে ফায়ার সার্ভিস।

দোকানটিতে এর আগেও একবার আগুন লাগার ঘটনা ঘটেছিল বলেও জানান ফায়ার সার্ভিস স্টেশন অফিসার।
স/অ









