চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয় (টাউন হাই স্কুল) এর প্রাক্তন সহকারী প্রধান শিক্ষক জালাল উদ্দীন শাহ মারা গেছেন। বৃহস্পতিবার রাত ১১ টার দিকে তিনি রাজশাহীর একটি ক্লিনিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না..রাজিউন)।
মুত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। তিনি তিন ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শুক্রবার দুপুর ২টায় চাঁপাইনবাবগঞ্জ শহরের ফকিরপাড়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে নামাজে জানাজা শেষে মিস্ত্রিপাড়া গোরস্থানে তাঁকে দাফন করা হয়।

প্রয়াত শিক্ষক জালাল উদ্দীন শাহ শিক্ষকতার পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গেও যুক্ত ছিলেন। দীর্ঘদিন তিনি টাউন জামের মসজিদের সেক্রেটারী ছিলেন। তাঁর মৃত্যুতে শোক জানিয়েছে স্থানীয় বিভিন্ন সংগঠন ও ব্যক্তি।
স/অ









