সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

চলতি বছরের মধ্যে ইসরায়েল ও সৌদি আরবের সম্পর্ক স্বাভাবিক সম্ভব: মার্কিন সিনেটর

নিউজ ডেস্ক২৪ অক্টোবর ২০২৪৩ মিনিট পড়া
চলতি বছরের মধ্যে ইসরায়েল ও সৌদি আরবের সম্পর্ক স্বাভাবিক সম্ভব: মার্কিন সিনেটর

সিল্কসিটিনিউজ ডেস্ক :

মার্কিন রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম বলেছেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে কথা বলে তিনি মনে করছেন যে, ইসরায়েল ও সৌদি আরবের মধ্যে সম্পর্ক স্বাভাবিকীকরণের একটি চুক্তি চলতি বছর শেষ হওয়ার আগেই সম্পন্ন হতে পারে। বুধবার নেতানিয়াহুর সঙ্গে আলোচনার পর তিনি এ মন্তব্য করেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

মিশিগানে রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের প্রচারাভিযানে থাকা গ্রাহাম বলেছেন, নেতানিয়াহু সৌদি আরবের সঙ্গে একটি চুক্তির কাজ এগিয়ে নিতে সমর্থন করেছেন। তবে তিনি সতর্ক করেন, প্রেসিডেন্ট জো বাইডেন আগামী ২০ জানুয়ারি পদত্যাগের পর যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রশাসন কংগ্রেসে যথেষ্ট সমর্থন নিশ্চিত করতে সক্ষম হবে না।

গ্রাহাম বলেন, এই কাজটি করতে হলে বাইডেনের সময়েই করা উচিত। ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস বামপন্থিদের কাছে বেশি দায়বদ্ধ এবং চুক্তি সম্পন্নের জন্য তেমন আগ্রহ দেখাননি। তবে বাইডেন একটি চুক্তি সম্পন্ন করতে চান এবং প্রয়োজনীয় ডেমোর্ক্যাটিক সমর্থন আদায়ে সক্ষম হবেন।

ইসরায়েল-সৌদি আরব সম্পর্ক স্বাভাবিকীকরণ হবে ট্রাম্পের প্রশাসনের সময় করা ‘আব্রাহাম চুক্তি’ সম্প্রসারণের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই অ্যাকর্ডসের মাধ্যমে ইসরায়েল এবং সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, মরক্কো ও সুদানের মধ্যে সম্পর্ক স্বাভাবিক হয়েছে।

কমলা হ্যারিসের প্রচারাভিযানের জাতীয় নিরাপত্তা মুখপাত্র মরগান ফিঙ্কেলস্টাইন বলেছেন, ভাইস প্রেসিডেন্ট হ্যারিস মধ্যপ্রাচ্যে ইসরায়েলের আরও একীভূত হওয়ার প্রচেষ্টাকে সবসময় সমর্থন করেছেন। এর মধ্যে সৌদি আরবের সঙ্গে একটি সম্ভাব্য ঐতিহাসিক স্বাভাবিকীকরণ চুক্তিও অন্তর্ভুক্ত রয়েছে। তিনি মনে করেন, এই একীকরণ ইরানের হুমকির মোকাবিলায় গুরুত্বপূর্ণ।

গ্রাহাম সতর্ক করে বলেছেন, ট্রাম্প যদি নির্বাচিত হন এবং এ উদ্যোগটি পরের বছর পর্যন্ত বিলম্বিত হয়। তবে ডেমোর্ক্যাটরা সমর্থন দিতে অনিচ্ছুক হতে পারে।

বাইডেন প্রশাসন ইসরায়েল ও সৌদি আরবের মধ্যে সম্পর্ক স্বাভাবিকীকরণের জন্য একটি চুক্তি সম্পাদনে কাজ করে আসছিল। এর মধ্যে সৌদি আরবের জন্য মার্কিন নিরাপত্তা নিশ্চয়তাসহ ওয়াশিংটন ও রিয়াদের মধ্যে দ্বিপাক্ষিক কিছু চুক্তি অন্তর্ভুক্ত ছিল। তবে, ৭ অক্টোবর হামাসের হামলার পর এই প্রচেষ্টা স্থগিত হয়।

প্রতিরক্ষা চুক্তির জন্য মার্কিন সিনেটে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা বা ৬৭ ভোট প্রয়োজন। বিশ্লেষকরা মনে করেন, একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার সুস্পষ্ট পথ ছাড়াই ইসরায়েল-সৌদি আরব চুক্তি বাস্তবায়ন কঠিন হবে।

গ্রাহাম আত্মবিশ্বাস প্রকাশ করে বলেছেন যে, ফিলিস্তিনের জন্য একটি সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠার পথ খুঁজে বের করা সম্ভব। তবে সেই রাষ্ট্রকে নিরস্ত্র করতে হবে যাতে ইসরায়েলের জন্য কোনও হুমকি না থাকে।

তিনি বলেন, আমরা সঠিক পথে এগিয়ে যাচ্ছি। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এই চুক্তিকে সমর্থন করবেন কারণ চুক্তি না হলে তার অর্থনৈতিক লক্ষ্য অর্জন বাধাগ্রস্ত হবে।

গ্রাহাম আরও বলেন, লেবাননে একটি অস্ত্রবিরতির জন্য একটি বিস্তৃত সুযোগ রয়েছে। বিশেষত হিজবুল্লাহ নেতাদের ওপর ইসরায়েলের আক্রমণের পর। তবে অঞ্চলটিতে দীর্ঘমেয়াদি শান্তি নিশ্চিত করতে গাজার পুনর্গঠন এবং পশ্চিম তীরের উন্নয়ন প্রয়োজন। এতে সৌদি আরব ও অন্যান্য আরব দেশগুলোকে নেতৃত্ব দিতে হবে।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় প্রায় ১ হাজার ২০০ মানুষ নিহত হয় এবং আরও ২৫৩ জনকে জিম্মি করা হয়। গাজায় ইসরায়েলের পাল্টা হামলায় ৪২ হাজার ৫০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে।

 

সূত্র: বাংলা ট্রিবিউন