সদ্য প্রকাশিত
খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ, কাউন্টার থেকে মুছল টুঙ্গিপাড়ার নাম গোপালগঞ্জে এমপি বাবরের বাড়িতে আগুন দিলো নিষিদ্ধ ছাত্রলীগ প্রধানমন্ত্রী দেশের বিদ্যুতের চাহিদা পূরণে গ্যাসকূপ খননের কাজ চলছে ‘আমি আইনজীবী, বোমা মারব কেন’, আদালতে সেই সোহাগ এমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর সকালের নাশতায় চা-বিস্কুট খাওয়ার অভ্যাস ডেকে আনছে যেসব স্বাস্থ্যঝুঁকি বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম নাটোরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ রাজশাহীতে ককটেল বিস্ফোরণের মামলায় খেলনা পিস্তলসহ যুবক গ্রেপ্তার রাজশাহী কলেজে ছাত্রলীগের দুই কর্মী আটক
অন্যান্য

চট্টগ্রাম বন্দরে ৩ রুশ যুদ্ধজাহাজ

নিউজ ডেস্ক১৩ এপ্রিল ২০২৫২ মিনিট পড়া
চট্টগ্রাম বন্দরে ৩ রুশ যুদ্ধজাহাজ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

বাংলাদেশে চার দিনের শুভেচ্ছা সফরে রাশিয়ার নৌবাহিনীর তিনটি যুদ্ধজাহাজ রোববার চট্টগ্রাম বন্দরে এসেছে। সফরকারী জাহাজগুলো বাংলাদেশের জলসীমায় এসে পৌঁছলে নৌবাহিনী জাহাজ ‘বানৌজা খালিদ বিন ওয়ালিদ’ তাদের অভ্যর্থনা জানায়।

পরে বন্দরে কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চলের চিফ স্টাফ অফিসার রাশিয়ার জাহাজের কর্মকর্তা ও নাবিকদের স্বাগত জানান। শুভেচ্ছা সফর শেষে জাহাজগুলো আগামী ১৬ এপ্রিল বাংলাদেশ ত্যাগ করবে।

রোববার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এদিকে চট্টগ্রাম বন্দরে রাশিয়ার যুদ্ধজাহাজের কর্মকর্তা ও নাবিকদের স্বাগত জানানোর সময় বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত, মিলিটারি, এয়ার অ্যান্ড নেভাল অ্যাটাশে এবং চট্টগ্রামস্থ রাশিয়ান অনারারি কনস্যুলসহ নৌবাহিনীর স্থানীয় উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশে চার দিনের শুভেচ্ছা সফরে রাশিয়ার নৌবাহিনীর তিনটি যুদ্ধজাহাজ- রেজিক, হিরো অব দি রাশিয়ান ফেডারেশন আলদার সিডেনঝপভ এবং পেচেঙ্গা বাংলাদেশে অবস্থানকালে সফরকারী জাহাজের অধিনায়ক ও বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূতসহ একটি প্রতিনিধিদল কমান্ডার চট্টগ্রাম নৌ-অঞ্চল, কমান্ডার বিএন ফ্লিট এবং চেয়ারম্যান চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

এতে বলা হয়, সফরকারী জাহাজগুলোর কর্মকর্তা ও নাবিকরা নেভাল একাডেমিতে অবস্থিত রেডকিন পয়েন্টে পুস্পস্তবক অর্পণ এবং নৌবাহিনী প্রশিক্ষণ ঘাঁটি ও জাহাজ, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য পরিচালিত বিএন আশার আলো স্কুল এবং চট্টগ্রামের বিভিন্ন দর্শনীয় ও ঐতিহাসিক স্থাপনাগুলো পরিদর্শন করবেন। এছাড়াও বাংলাদেশ নৌবাহিনীর সদস্য ও নৌবাহিনী পরিচালিত স্কুলগুলোর শিক্ষার্থীরা রাশিয়ান জাহাজগুলো পরিদর্শন করবেন। এ ছাড়া শুভেচ্ছা সফরের মাধ্যমে দুই দেশের নৌবাহিনীর কর্মকর্তা ও নাবিকদের পেশাগত বিষয়ে মতবিনিময়, ভবিষ্যৎ প্রশিক্ষণ ও পারস্পারিক সহযোগিতার সুযোগ সৃষ্টির পাশাপাশি দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও জোরদার করবে বলে আশা করা যায়।

 

সূত্র: যুগান্তর