জাতীয়

চট্টগ্রামে বাসের ধাক্কায় গার্মেন্ট শ্রমিক নিহত

নিউজ ডেস্ক২৩ আগস্ট ২০২৬১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানার বালুছড়া এলাকায় বাসের ধাক্কায় অরুণ দাশ (৫৯) নামে এক গার্মেন্টস শ্রমিক নিহত হয়েছেন। রবিবার (২৩ আগস্ট) সকালে বালুছড়ার ভিজুয়াল গার্মেন্টসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত চট্টগ্রামের জালালাবাদ এলাকার সতীশ দাশের ছেলে। তিনি একটি গার্মেন্টসে চাকরি করতেন।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুরুল আলম আশিক বলেন, ‘রবিবার সকালে বাসা থেকে গার্মেন্টসের উদ্দেশে বের হন অরুণ দাশ। বালুছড়ার ভিজুয়াল গার্মেন্টসের সামনে পৌঁছালে একটি ৩ নম্বর বাস তাকে ধাক্কা দেয়।

এতে তিনি গুরুতর আহত হন।’
তিনি আরো বলেন, ‘পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’