সদ্য প্রকাশিত
নওগাঁ

ঘোড়ায় চড়ে ভোট দিলেন  টুটুল চন্দ্র

নিউজ ডেস্ক৭ জানুয়ারি ২০২৪১ মিনিট পড়া
ঘোড়ায় চড়ে ভোট দিলেন  টুটুল চন্দ্র


নিয়ামতপুর প্রতিনিধি:
নওগাঁর নিয়ামতপুরে সকাল থেকেই উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ শুরু হয়। ঘন কুয়াশা আর শীত উপেক্ষা করেই সকাল বেলায় ভোটাররা হাজির হন ভোটকেন্দ্রে।  বেলা বাড়ার  সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বেড়ে যায়।

দলে দলে লোকজন আসে ভোটকেন্দ্রে।  কেউবা ভ্যানে চেপে, কেউবা পায়ে হেঁটে ভোট কেন্দ্রে আসতে থাকে। টুটুল চন্দ্র আসলেন ঘোড়ায় চড়ে। টুটুল চন্দ্রের বাড়ি নওগাঁর নিয়ামতপুর উপজেলার মানিকপাটন গ্রামে। দুপুর ২ টার দিকে তিনি ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিতে আসেন।
টুটুল চন্দ্র বলেন, পেশায় তিনি একজন কৃষক। শখ করে  গত ১ মাস আগে ১০ হাজার টাকা দিয়ে ঘোড়াটি কিনেছেন।  যেখানেই যান ঘোড়ায় চড়েই যান। আজকে ভোটের দিন। তাই ঘোড়ায় চড়ে ভোট দিতে এসেছেন।

ঘোড়ায় চড়ে ভোট ভোট দিতে কেমন লাগলো জানতে চাইলে তিনি বলেন, ভোট মানুষের গণতান্ত্রিক অধিকার। ঘোড়ায় চড়ে এসে ভোট দিতে খুবই ভালো লাগলো।