সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

গ্রিসে বিস্কুট কারখানায় অগ্নিকাণ্ড, নিহত অন্তত ৩

নিউজ ডেস্ক২৬ জানুয়ারি ২০২৬১ মিনিট পড়া
গ্রিসে বিস্কুট কারখানায় অগ্নিকাণ্ড, নিহত অন্তত ৩

সিল্কসিটিনিউজ ডেস্ক :

গ্রিসের মধ্যাঞ্চলীয় শহর ত্রিকালার কাছে একটি বিস্কুট কারখানায় বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডে অন্তত তিনজন নিহত হয়েছেন এবং আরো দুজন নিখোঁজ রয়েছেন বলে সোমবার দেশটির দমকল বাহিনী জানিয়েছে।

কারখানার ছাদজুড়ে আগুন ছড়িয়ে পড়ার সময় ঘন কালো ধোঁয়া আকাশে উঠতে দেখা যায়। আগুন নেভাতে প্রায় ৪০ জন দমকলকর্মী ও ১৩টি গাড়ি মোতায়েন করা হয়।

কারখানার মালিক প্রতিষ্ঠান ভায়োলান্টা এস এ এক বিবৃতিতে জানায়, বিস্ফোরণের কারণ এখনো স্পষ্ট নয়।

দমকল কর্মকর্তারা রয়টার্সকে জানান, কারখানায় থাকা ১৩ জনের মধ্যে আটজন নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন। তিনটি মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আরো দুজন এখনো নিখোঁজ রয়েছেন।

ঘটনাস্থলে তদন্তকারী দল ও দুর্যোগ মোকাবিলা ইউনিট পাঠানো হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী আদোনিস জরজিয়াদিস ইআরটিনিউজ রেডিওকে বলেন, একজন দমকলকর্মীসহ ছয়জনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

বেশির ভাগই শ্বাসকষ্টে ভুগছিলেন, তবে কারো প্রাণহানির ঝুঁকি নেই।
ভায়োলান্টা এক বিবৃতিতে জানায়, ‘এই মুহূর্তে আমাদের একমাত্র ভাবনা আমাদের কর্মীরা। আমরা তাদের ও তাদের পরিবারের পাশে আছি এবং সম্ভাব্য সব ধরনের সহায়তা করছি।’