সদ্য প্রকাশিত
চাঁপাইনবাবগঞ্জ

গোমস্তাপুরে বিএনপি ও জামায়াত নেতাসহ ৪ জনের মনোনয়নপত্র প্রত্যাহার

নিউজ ডেস্ক২২ এপ্রিল ২০২৪২ মিনিট পড়া
গোমস্তাপুরে বিএনপি ও জামায়াত নেতাসহ ৪ জনের মনোনয়নপত্র প্রত্যাহার
গোমস্তাপুর প্রতিনিধি:
আগামী ৮ মে প্রথম ধাপে অনুষ্ঠেয় উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিনে সোমবার চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় চেয়ারম্যান পদে বিএনপি নেতাসহ ২ জন, ভাইস চেয়ারম্যান( পুরুষ)  পদে ২ জন মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।তবে  মহিলা ভাইস চেয়ারম্যান পদে কেউ   মনোনয়নপত্র প্রত্যাহার করেননি।
চেয়ারম্যান পদে যারা মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।  তারা হলেন, বিএনপি নেতা আব্দুল্লাহ আল রায়হান ও যুবলীগ নেতা সেরাজুল ইসলাম টাইগার। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে যারা মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন তারা হলেন, জামায়াত নেতা খায়রুল আমান ও কৃষকলীগ নেতা ওবায়দুর রহমান।
এখন চেয়ারম্যান পদে  যারা প্রতিদ্বন্দীতা করবেন তারা হলেন,  সাবেক ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা আশরাফ হোসেন, বর্তমান উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হুমায়ুন রেজা,  বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা খাতুন ও জেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক ও সাবেক জেলা পরিষদ সদস্য হালিমা বেগম। ভাইস চেয়ারম্যান( পুরুষ) পদে যারা প্রতিদ্বন্দীতা করবেন,  তারা হলেন, আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম ও বর্তমান ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান নুহু, সাবেক ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন বুলবুল,যুবলীগ নেতা মাসুদ পারভেজ ও সাবেক ইউপি সদস্য মোকসেদুর রহমান। মহিলা ভাইস চেয়ারম্যান পদে যারা প্রতিদ্বন্দীতা করবেন তারা হলেন, মনিরা খাতুন, জোহনা খাতুন,শামীমা বেগম,শিরিন আকতার, সুলতানা খাতুন  ও শামীমা জাহান সারা।