সদ্য প্রকাশিত
চাঁপাইনবাবগঞ্জ

গোমস্তাপুরে প্রতিপক্ষের হামলায় নিহত ১: মহিলাসহ আটক ৭

নিউজ ডেস্ক৫ জুলাই ২০১৭১ মিনিট পড়া
গোমস্তাপুরে প্রতিপক্ষের হামলায় নিহত ১: মহিলাসহ আটক ৭

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইবগঞ্জের গোমস্তাপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় ১ জন নিহত হয়েছে। বুধবার দুপুরে গোমস্তাপুর ইউনিয়নের হোগলা দিহিটোলা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ৩ জন মহিলাসহ ৭ জনকে আটক করেছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ওই গ্রামের মৃত লোকমান আলরি ছেলে আবু বাক্কার (৪৫) এর সাথে একই গ্রামের মৃত আজিম মন্ডলের ছেলে তাইফুর আলীর সাথে বসতের জমি নিয়ে দীর্ঘ প্রায় ২ বছর যাবত বিরোধ চলে আসছিল। বিষয়টি স্থানীয় ইউনিয়ন পরিষদে বিচারাধীন রয়েছে বলে নিহত আবু বাক্কারের স্বজনরা জানান।

বুধবার দুপুরে আবু বাক্কার মহিষ নিয়ে বাড়ী ফেরার পথে তাইফুরের সাথে রাস্তা নিয়ে কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে তাইফুরের ছেলে রেবু, বাবুল ও শহীদুল আবু বাক্কারকে মারধর করে। গুরুতর আহতাবস্থায় তাকে রহনপুরস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে।
স/শ