সদ্য প্রকাশিত
চাঁপাইনবাবগঞ্জ

গোমস্তাপুরে ডাকাত আটক

নিউজ ডেস্ক৫ জুলাই ২০১৭১ মিনিট পড়া
গোমস্তাপুরে ডাকাত আটক

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইবগঞ্জের গোমস্তাপুরে ১দিনের ব্যবধানে আরও এক সড়ক ডাকাতকে আটক করেছে পুলিশ। এ নিয়ে গত ২ দিনে পুলিশের বিশেষ অভিযানে ৬ জন সড়ক ডাকাতকে আটক করা হলো।

গোমস্তাপুর থানার উপ-পরিদর্শক আইনুল হক জানান,বুধবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার চৌডালা ইউনিয়নের সাহেবগ্রামের আফসার আলীর ছেলে শরিফুল (২২) কে চৌডালা বেলালবাজার থেকে আটক করা হয়। সে ডাকাতি মামলার আদালতের সাজাপ্রাপ্ত পলাতক আসামী বলে তিনি জানান।

 

গোমস্তাপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার এটিএম মাইনুল ইসলাম জানান, গোমস্তাপুর, নাচোল ও ভোলাহাট থানা এলাকায় সড়ক ডাকাতসহ মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের আটক করতে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে যাচ্ছে।
স/শ