সদ্য প্রকাশিত
চাঁপাইনবাবগঞ্জ

গোমস্তাপুরে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণী

Silk City২৯ মে ২০২৪১ মিনিট পড়া
গোমস্তাপুরে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণী
গোমস্তাপুর প্রতিনিধি :  
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায়   অনুষ্ঠিত  বঙ্গবন্ধু  সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগীতা ও  জাতীয় শিক্ষা  সপ্তাহ – ২০২৪ এর  প্রতিযোগিতায়  বিজয়ীদের মধ্যে পুরস্কার  বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে  বুধবার ২৯ মে সকালে  উপজেলা  পরিষদ  সম্মেলন কক্ষে  এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।  সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা। সঞ্চলনায় ছিলেন  উপজেলা মাধ্যমিক শিক্ষা  অফিসের একাডেমিক সুপারভাইজার আসমা খাতুন। প্রধান অতিথিা ছিলেন জাতীয় সংসদ সদস্য জিয়াউর রহমান।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন রেজা।  স্বাগত বক্তব্য রাখেন  উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা  মোঃ মুসহাক আলি। বক্তব্য রাখেন ,  রহনপুর আহমদী বেগম সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক  গোলাম মোর্শেদ,  আলীনগর স্কুল ও কলেজের অধ্যক্ষ রবিউল আওয়াল,  সাংবাদিক আতিকুল ইসলাম আজম ও শিক্ষার্থী নওসিন তাসফিয়াহ।