
গোমস্তাপুর প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বুধবার অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বহিষ্কৃত বিএনপি নেতা আশরাফ হোসেন আলিম( আনারস)।তিনি ভোট পেয়েছেন ৪০ হাজার ৬২০।
তার নিকটতম প্রতিদ্বন্দ্নী বর্তমান চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হুমায়ুন রেজা( ঘোড়া) পেয়েছেন ৪০ হাজার ৬১ ভোট।
এছাড়া ভাইস চেয়ারম্যান (পুরুষ)পদে পুনঃ নির্বাচিত হয়েছেন হাসানুজ্জামান নুহু( টিউবওয়েল)। তিনি ভোট পেয়েছেন ২৬ হাজার ৫৬৬।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোকসেদুর রহমান ( টিয়াপাখি) পেয়েছেন১৯ হাজার ৯১২ ভোট।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন মনিরা( সেলাই মেশিন)। তিনি পেয়েছেন ২০ হাজার ৫০৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সুলতানা খাতুন( হাঁস) পেয়েছেন ১৭ হাজার ৩১ ভোট।








