সদ্য প্রকাশিত
চাঁপাইনবাবগঞ্জ

গোমস্তাপুরে কৃষি বিভাগের কার্যক্রম পরিদর্শন করলেন জেলা প্রশাসক

নিউজ ডেস্ক১১ মে ২০২৫১ মিনিট পড়া
গোমস্তাপুরে কৃষি বিভাগের কার্যক্রম পরিদর্শন করলেন জেলা প্রশাসক
oplus_1026
 গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে কৃষি বিভাগের নানা কার্যক্রম পরিদর্শন করেছেন জেলা প্রশাসক  আব্দুস সামাদ। রোববার গোমস্তাপুর উপজেলা  সফরের শুরুতেই তিনি ভার্মি কম্পোস্ট (জৈব)সার প্ল্যান্ট পরিদর্শন করেন।পরে তিনি রহনপুর ইউনিয়নের বংপুরে পলিনেট হাউস ঘুরে দেখেন।পরে তিনি এনায়েতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পুষ্টিবাগানের উদ্বোধন করেন।
রোববার দুপুরে উপজেলার পার্বতীপুর ইউনিয়নে জিনারপুর বল্কের রাইহোগ্রামে রবি মৌসুমে সমলয় পদ্ধতিতে চাষ করা ব্রি-৮৮ জাতের ধান কর্তন ও মাঠ দিবসে যোগ দেন।সেখানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত  অনুষ্ঠানে সভাপতিত্ব  করেন জেলা কৃষি বিভাগের উপপরিচালক, কৃষিবিদ ড.ইয়াসিন আলী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , জেলা প্রশাসক আব্দুস সামাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সী। বক্তব্য রাখেন পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তানভীর আহমেদ সরকার,কৃষক ইমরুল কায়েস।