সদ্য প্রকাশিত
চাঁপাইনবাবগঞ্জ

গোমস্তাপুরের শিক্ষাগুরু সাবেক অধ্যক্ষ সাঈদ আলীর ইন্তেকাল 

নিউজ ডেস্ক১৪ অক্টোবর ২০২৩১ মিনিট পড়া
গোমস্তাপুরের শিক্ষাগুরু সাবেক অধ্যক্ষ সাঈদ আলীর ইন্তেকাল 
গোমস্তাপুর প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ ও মহিলা কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ সাঈদ আলী (৯০)শনিবার সকালে তার নিজ বাসভবন রহনপুর পৌর এলাকার পুরাতন প্রসাদপুর মহল্লায় ইন্তেকাল করেছেন। (ইন্না-লিল্লাহে ওয়া ইন্নাইলায়হি রাজেউন)। মরহুমের নামাজে জানাজা শনিবার  বিকেলে  নিজ বাসভবন সংলগ্ন আমবাগানে অনুষ্ঠিত হয়।
এতে এলাকার জাতীয় সংসদ সদস্য জিয়াউর রহমান, সাবেক সাংসদ গোলাম মোস্তফা বিশ্বাস, রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খানসহ এলাকার সর্বস্তরের জনসাধারণ অংশ নেন।