সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

গোপন তথ্য ফাঁসের ঘটনায় বিপাকে নেতানিয়াহু

নিউজ ডেস্ক৩ নভেম্বর ২০২৪২ মিনিট পড়া
গোপন তথ্য ফাঁসের ঘটনায় বিপাকে নেতানিয়াহু

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু একটি বিতর্কের কেন্দ্রবিন্দুতে আছেন। কারণ তার অফিস থেকে গোপন নথি ফাঁস হয়েছে। ‘নিরাপত্তা কেলেঙ্কারি’ নামে পরিচিত পাওয়া এই ঘটনাটির বিস্তারিত প্রথমে সেন্সর করা হয়েছিল। তবে এখন এ বিষয়ে আরোপিত গোপনীয়তার নিষেধাজ্ঞা আংশিকভাবে তুলে নেওয়া হয়েছে।

ইসরায়েলের যুদ্ধকালীন কাউন্সিলের সাবেক সদস্য বেনি গ্যান্টজ এবং বিরোধী নেতা ইয়ার ল্যাপিড ইঙ্গিত দিয়েছেন, নেতানিয়াহু তার স্টাফ ও অফিসে যা কিছু ঘটেছে তার জন্য দায়ী।

বিশেষজ্ঞরা বলছেন, কিছু সূত্রের মতে নেতানিয়াহু কিছু উপদেষ্টাকে ‘বলির পাঁঠা’ হিসেবে ব্যবহার করতে এবং পুরো বিষয়টির দায়ভার তাদের ওপর চাপাতে চাইছেন, যেন এ কারণে তারা ইসরায়েলি কর্মকর্তাদের সমালোচনার মুখোমুখি হন।

এদিকে নেতানিয়াহু দ্রুত প্রতিক্রিয়া জানিয়ে সামরিক সেন্সরশিপের দিকে অভিযোগের আঙুল তোলেন। তিনি দাবি করেন, এটি তার অফিসের সুনাম ক্ষুণ্ন হওয়া থেকে রক্ষা করতে তথ্য প্রকাশে বাধা দিয়েছে।

তিনি জোর দিয়ে বলেন, তার স্টাফ কোনো রেকর্ডিং বা গোপন তথ্য ফাঁস করেনি।
নেতানিয়াহুর মুখপাত্র ওমর দোস্ত্রির বিরুদ্ধে একটি বড় ধরনের নিরাপত্তা লঙ্ঘনের অভিযোগ উঠেছে, যেখানে ইরানে ইসরায়েলের হামলার পর তিনি একটি ফুটেজ ফাঁস করেন। জেরুজালেম পোস্টের তথ্যমতে, তিনি তেল আবিবের কিরিয়া সামরিক সদর দপ্তরের একটি গোপন রেকর্ডিং অনুমতি ছাড়াই শেয়ার করেছিলেন, যা গোপনীয় তথ্য বহন করছিল।

 

সূত্র: কালের কণ্ঠ