গোদাগাড়ী প্রতিনিধি:
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার পদ্মানদীতে দিনরাত অভিযান চালিয়ে ৩ লক্ষ টাকা মূল্যের ২১ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেছে গোদাগাড়ী উপজেলা মৎস্য অধিদপ্তর।

জানাযায়, সরকার ঘোষিত নিষিদ্ধ সময়ে সারা বাংলাদেশে ইলিশ মাছ ধরা ও বিক্রয় করা নিষেধ। এ সময়ে শুক্রবার বিকাল হতে সারা রাত উপজেলার পদ্মানদীর আওতাধীন বালিয়া ঘাট্টা হতে রাজাবাড়ী হাট পর্যন্ত উপজেলা মৎস্য কর্মকর্তা শামসুল করিমের নেতৃত্বে গোদাগাড়ী থানা পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা সময়ে পিরিজপুর এলাকায় কয়েকজন জেলে কারেন্ট জাল দিয়ে ইলিশ মাছ ধরতে দেখে। সেখানে মৎস্যা কর্মকর্তারা পৌছে কারেন্ট জাল ও ১৩ কেজি ইলিশ মাছ জব্দ করে।
জেলেরা পুলিশ ও মৎস্য কর্মকর্তাদের দেখে নৌকা ও জাল ফেলে পালিয়ে যায়। শনিবার বেলা ১০ টার সময় উপজেলা ক্যাম্পাসে উদ্ধরকৃত জাল পুড়িয়ে ফেলা হয় ও ইলিশমাছ গুলো ইয়াতিম খানায় দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহিদ নেওয়াজ, উপজেলা সিনয়র মৎস্য কর্মকর্তা শামসুল কবির, জুনিয়র মৎস্য কর্মকর্তা নাইমুল হক, গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিপজুর আলম মুন্সি।
স/অ










